সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

রবিবার সুনামগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

আগামী রবিবার (২৮ জুন) সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রেসব্রিফিংয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাপস শীল, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) এ কে এম সেলিম ভূঁইয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাহতাব উদ্দিন, জসীম উদ্দিন, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, সুলেমান কবির এবং সিভিল সার্জন কার্যালয়ের জেলা সমন্বয়ক ডা. রাজেশ সিংহ মিথুন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের এনএমসিএইচ অফিসার ডা. তানভীরুল ইসলাম সজিব, জেলা এসআরএইচআর সমন্বয়ক ডা. প্রণব সাহা, জেলা ইপিআই সুপার জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, সুনামগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় মোট ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সের কম শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি অভিভাবকদের শিশুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তাও প্রদান করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন উপলক্ষে জেলার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ধারিত দিনে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী