মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি গ্রামে বালু, পাথর ও ইট ফেলে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

ঘটনাটি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ বিষয়ে পাঁচজনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কামাল মিয়া। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

গত ১৬ জুন দায়ের করা অভিযোগে কামাল মিয়া উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে চলাফেরা করেন এবং আইন-কানুনের তোয়াক্কা করেন না। তাদের পরিবারের সদস্যসহ এলাকার ১০ থেকে ১২টি পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে যাওয়া সরকারি রাস্তা ব্যবহার করে দৌলতপুর জামে মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাতায়াত করে আসছেন।

অভিযোগে বলা হয়, গত ১৬ জুন দৌলতপুর গ্রামের আবুল খয়ের (৬৫), বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮) রাস্তার ওপর বালু, পাথর ও ইট ফেলে ঘর নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় স্থানীয় লোকজন এর কারণ জানতে চাইলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

কামাল মিয়ার অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, এ বিষয়ে কেউ কথা বললে বা বাধা দিলে মারধরসহ জানমালের ক্ষতি করা হবে।

তিনি আরও জানান, সরকারি ওই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ যাতায়াত করেন। এছাড়া মসজিদের মুসল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না।

এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী