মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ২ সহস্রাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ

বিয়ানীবাজারে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা খাত হতে খরিপ-২ মৌসুমে উফশী জাতের রোপা আমন, মরিচ, গ্রীষ্মকালীন সবজি, লেবু, বৃক্ষের চারা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ এর বীজ, সার ও অন্যান্য সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন কমিটি, বিয়ানীবাজার, সিলেট-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার  উম্মে হাবিবা মজুমদার।

উপজেলা কৃষি অফিসার মো: সাজেদুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে কাঙ্ক্ষিত ফলন পেতে সহায়তা করবে।...

​এবারের খরিপ-২ মৌসুমে উপজেলার ২ সহস্রাধিক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বীজ, সার ও চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ জন কৃষককে রোপা আমনের উচ্চফলনশীল বীজ, ৫ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার, ২ শতাধিক কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা, ৩০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের মরিচের বীজ বিতরণ করা হয়।

​এসময় কৃষি কর্মকর্তারা কৃষকদের এই বীজ ও সার সঠিক নিয়মে ব্যবহারের পরামর্শ দেন যাতে খরিপ-২ মৌসুমে বিয়ানীবাজারে বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব হয়।

উপস্থিত কৃষকেরা সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সঠিক সময়ে বীজ-সার হাতে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী