মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের কৃষি খাতকে আরও গতিশীল এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রোপা আমন ধান চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ করা হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রোপা আমন আবাদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

গণমিলনায়তনের সামনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বিভুতোষ চৌধুরীর পরিচালনায় ও কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ​গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও গতিশীল করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার সার,বীজ সঠিকভাবে যাতে ব্যবহার করা হয় কৃষকদের সেই আহ্বান জানান বক্তার। জানা গেছে, ৬'শ রোপা আমন চাষীদের মধ্যে পাঁচ কেজি বীজ ধান ও দুই জাতের বিশ কেজি সার বিতরণ করা হবে। এছাড়াও ৫০ জন কৃষকদের মধ্যে বনজ প্রণোদনা বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে। 

এসময় অন্যান্যদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী