মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌর শহরে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এবং সিলেট অঞ্চলের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) হোসাইন মোহাম্মদ সিদ্দিকীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পাকঘর রেস্টুরেন্ট, বিক্রমপুর ভিজা মিষ্টিসহ চারটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখা, অপরিষ্কার রান্নাঘর এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেট অঞ্চলের পরিদর্শক (মেট্রোলজি) সুপান্ত জয় এবং ছাতক থানার এসআই শফিকুল ইসলাম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য বিক্রিতে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি রেস্টুরেন্ট ও মিষ্টি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী