মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে পিকআপভর্তি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬৮০ কেজি ভারতীয় জিরাসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় সোমবার গভীর রাতে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

তল্লাশিকালে একটি পিকআপ ভ্যানে থাকা ১ হাজার ৬৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রুবেল আহমদ, একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন এবং বাউরভাগ প্রথম খণ্ড গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে মানিক মিয়া।

পুলিশ জানায়, জব্দকৃত জিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আটককৃত ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তপথে এসব পণ্য দেশে আনা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী