মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।

উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার (২২ জুন) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

ড্রিলে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং ওসি (তদন্ত) সুজন কর্মকার। এতে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, মাঠপর্যায়ে প্রস্তুতি ও শৃঙ্খলার বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করা।

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান বলেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত মহড়ার মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী