মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে পৃথক অভিযানে ভারতীয় চকলেট-কম্বলসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেফতার ৮

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ চোরাচালানকৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয় এবং মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাত ১০টা ৪৫ মিনিটে শেরপুর চত্বরে শেরপুর পুলিশ ফাঁড়ি-এর একটি টিম অভিযান পরিচালনা করে আইসার ব্র্যান্ডের একটি ট্রাক আটক করে। ট্রাক তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চকলেট ও মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে ২১ জুন সকাল ৮টা ৫ মিনিটে একই এলাকায় চেকপোস্ট অভিযান চলাকালে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। বাসটির আনুমানিক মূল্যসহ জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে এ ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানা-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো Special Powers Act, 1974-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই অভিযানে মোট ৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকারও বেশি।

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী