মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে সূচনা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতি বছরের ধারাবাহিকতায় সাহিত্যধর্মী ও সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। এর আগে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে গাছের চারা রোপণ করেন পরিষদের দায়িত্বশীল সদস্যরা।

বিয়ানীবাজার সূচনা পরিষদের উপদেষ্টা ও মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজিদুর রহমান, মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকৌশলী দীপক কুমার দাস, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সুজন মিয়া, পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম চৌধুরী, পরিচালক আহমদ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান, যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া ও ফারুক আহমদ ইমরান।

বক্তারা সূচনা পরিষদের এ ধরনের নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সদস্য এসএ তানিয়া, সাদিক হোসেন রিফাত, এসএ তামিম, আরিফ আহমদ তালুকদার, সালমান আহমদ রাফি, সাংবাদিক মনজুরুল ইসলাম, হাসান মাহমুদ, রায়জিদ মাহমুদ, সানজু আহমদসহ আরও অনেকে।

এদিকে আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সূচনা পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী এবং পরিচালক ইমাম আব্দুল মালিক আল-মহসিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী