মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতকরণ এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

সোমবার (২২ জুন) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত হাসপাতাল চালুর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ নোমান ও ইসরাত জাহান, চতুর্থ বর্ষের তামিমা হোসেন, তৃতীয় বর্ষের শাহপরান ভুঁইয়া এবং দ্বিতীয় বর্ষের হারুনুর রশীদ ও ফারজানা আহমদ।

বক্তারা বলেন, মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় পার হলেও এখনো হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ও হাতে-কলমে চিকিৎসা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষও প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতাল চালু ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। তবে প্রতিবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি।

তারা অবিলম্বে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিক্ষা-সংশ্লিষ্ট সব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী