বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে পুলিশের বিশেষ মহড়া, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান

সিলেটের কানাইঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ মোবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে কানাইঘাট থানা থেকে শুরু হওয়া এ মহড়া উপজেলার সুরইঘাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমে অংশ নেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নুর আলম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এ বিষয়ে এএসপি সালমান নুর আলম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, কানাইঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে পুলিশের বিশেষ মোবিলাইজেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল এই দিনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় কানাইঘাটে পুলিশের এই বিশেষ মোবিলাইজেশন মহড়াকে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ