সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই, সুনামগঞ্জে পুলিশের মহড়া

জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটসমূহের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশক্রমে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

ড্রিলে সুনামগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই ড্রিলের মাধ্যমে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি, মাঠপর্যায়ের প্রস্তুতি ও শৃঙ্খলার বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস