বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
advertisement
সিলেট বিভাগ

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ মর্মান্তিক ঘটনায় উপজেলার গাছবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের মস্তাক আহমদ (২৭) ও জুবের আহমদ (২৮) এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের কাদির আহমদ (৩৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে তারা কাতারে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো রোববার (স্থানীয় সময়) কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে কাতারের রাজধানী দোহা থেকে একটি প্রাইভেটকারে করে সানিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ ৬ জনের মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, গাড়ির চালক একজন ভারতীয় নাগরিক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহত কাদির আহমদের বাবা বাহার উদ্দিন বলেন, “পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে কাতারে গিয়েছিল আমার ছেলে। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এমন দুঃসংবাদ পেলাম।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাঁচজনই নিম্ন আয়ের পরিবারের সদস্য ছিলেন এবং কাতারের একটি খামারে (মাজরা) কাজ করতেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোক ও আহাজারি।

এদিকে নিহতদের মরদেহ দ্রুত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্বজনরা।

এই সম্পর্কিত আরো

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন