বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃত্বে শিব্বির-আব্দাল পরিষদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৫ম বার্ষিক কাউন্সিল-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ আহমেদ লিলু এবং সঞ্চালনা করেন মো. আব্দাল মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, সাবেক ব্যাংকার ফজলু মিয়া এবং বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। এতে শিব্বির আহমদ আরজু (প্রতিদিনের বাংলাদেশ) সভাপতি, মো. আব্দাল মিয়া (বাংলাদেশ বুলেটিন) সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাজ্জাদ হাসান (স্বদেশ বিচিত্রা) কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু (সিলেট আই নিউজ), সহ-সভাপতি আব্দুল মালিক (বিজয়ের প্রতিধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন (হবিগঞ্জ সময়), দপ্তর সম্পাদক মোবাশ্বির আহমদ (তরঙ্গ২৪ ডটকম), আইনবিষয়ক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী (দৈনিক আজকের হবিগঞ্জ), শিক্ষাবিষয়ক সম্পাদক সাব্বির আহমদ শিবলী নোমানী (প্রভাতি বাংলাদেশ), প্রচার সম্পাদক আনছার আলী (তরঙ্গ২৪ ডটকম), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ (দৈনিক প্রভাকর) এবং আইসিটি সম্পাদক আব্দুল্লাহ (দৈনিক আমাদের সকাল)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), সর্দার আজিমুল হক স্বপন (দৈনিক ইত্তেফাক), এম এ কাদির বাবুল (হবিগঞ্জ ভয়েস২৪ ডটকম), ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন (দৈনিক দেশ জমিন), মিজানুর রহমান এবং তানজিল হাসান সাগর।

সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন