মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান এমপি মিলনের

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেছেন, যোগব্যায়াম সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার একটি বিজ্ঞানসম্মত জীবনধারা। এটি মানুষের শরীরের নমনীয়তা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন এবং মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, “যোগব্যায়াম কেবল দেহকে সুস্থ রাখে না, বরং মানুষের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনে। আসুন, আমরা নিজেরা নিয়মিত যোগব্যায়াম করি এবং অন্যদেরও এর উপকারিতা সম্পর্কে সচেতন করি। সুস্থ দেহ ও শান্ত মনের অঙ্গীকার নিয়ে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর ও কল্যাণময় সমাজ তথা বাংলাদেশ গড়ে তুলতে পারি। যোগব্যায়াম হোক আমাদের প্রতিদিনের সঙ্গী।”

শুক্রবার সন্ধ্যায় ছাতক শহরের রওশন কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। যোগব্যায়ামের মাধ্যমে আমরা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা দিতে চাই। আমাদের সম্পর্ক কেবল ভৌগোলিক নৈকট্যের ভিত্তিতে গড়ে ওঠেনি; বরং এটি ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং পারস্পরিক আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি কর্মক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ হ্রাস এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট আইএইচটির লেকচারার ডা. রাজিব চক্রবর্তী, লাফার্জহোলসিম বাংলাদেশের মহাব্যবস্থাপক (প্রকল্প) শ্রী দেবার্থ পণ্ডিত, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খছরুল আলম এবং সহসভাপতি চৌধুরী রফিকুল ইসলাম শাহিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ রঞ্জন তালুকদার এবং সঞ্চালনা করেন চিরঞ্জিত দাস সৃজন।

এসময় যোগব্যায়াম প্রদর্শন ও পরিচালনা করেন কেশব পাল। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ন্তি দাস। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী