মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিশ্বকাপ উন্মাদনায় বিয়ানীবাজারে আর্জেন্টিনা ভক্তদের র‌্যালি

বিয়ানীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

শোভাযাত্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক আকাশী-সাদা জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে অংশ নেন। মোটরসাইকেল বহরে অংশগ্রহণকারী সমর্থকদের উপস্থিতিতে পুরো পৌর শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

এ সময় ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে অংশগ্রহণকারীরা নানা ব্যানার, পতাকা ও জার্সির মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা দল তাদের ধারাবাহিক নৈপুণ্য ও চমৎকার খেলার ধারা অব্যাহত রেখে বিশ্বমঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং সমর্থকদের গর্বিত করবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী