মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত কুলাউড়ার ৫ শিক্ষার্থী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশসেরা ক্ষুদে বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী। তাদের এই অসাধারণ সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।

সারাদেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এসব ধাপ সফলভাবে পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ীদের তালিকায় স্থান করে নেয় কুলাউড়ার পাঁচ শিক্ষার্থী।

তারা হলেন— ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী, নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল হাদী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আদিল আলভী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবব্রত চন্দ বর্ণ ও মানবেন্দ্র তালুকদার এবং হামদ ও নাত বিভাগে করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা।

এদিকে দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত হওয়ায় গত ১৮ জুন কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শফিউল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) আনিছুর রহমান, ইনস্ট্রাক্টর মুহিব উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) খোরশেদ আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) মাহমুদ হোসাইনসহ প্রাথমিক শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা তাদের এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহকে প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কুলাউড়ার এই ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং জাতীয় পর্যায়ে উপজেলার শিক্ষার মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী