বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
advertisement
সিলেট বিভাগ

সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

তিনি বলেছেন, সরকারের নতুন পর্যটন উন্নয়ন পরিকল্পনায় সিলেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য বিমানবন্দর উন্নয়নেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

“ট্যুরিজমের একটি প্লান করছি। সেই প্লানের মধ্যে সিলেটও আছে। সিলেটকে আন্তর্জাতিক মানের তৈরি করতে চাই। সেটা ট্যুরিজম বলেন, এয়ারপোর্ট বলেন, সবকিছুই যাতে আন্তর্জাতিক মানের করতে পারি। সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করতে কাজ শুরু হবে অচিরেই।

পাশাপাশি এখানে আরো যে এয়ারপোর্ট রয়েছে সেগুলোর ব্যাপারে কী করা যায়, তা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ এগিয়ে নিয়ে যাব। আমরা ট্যুরিজমকে নিয়ে বেশি কাজ করে যাচ্ছি। আর সেই কাজের প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে সিলেটকে।”

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্যে। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা দেশকে বিভক্ত নয়, বরং সমৃদ্ধ করেছে। তিনি বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল, যেখানে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।

হারমনি ফেস্টিভ্যালকে সম্প্রীতি, সহাবস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনমেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম ও টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা হুমায়ুন কবির, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন