সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও অনুপ্রেরণা আন্দোলনের গতিকে বহুগুণে ত্বরান্বিত করেছে।
বুধবার (১৮ জুন) রাতে নগরীর মদিনা মার্কেটস্থ পার্টি সেন্টারে 'আমাদের জাতীয়তাবাদী পরিবার'-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পর্তুগাল থেকে দেশে আগমন উপলক্ষে সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামী এবং জৈন্তাপুর উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় রুহুল আমিন রাজকে সংবর্ধনা দেওয়া হয়।
কয়েস লোদী বলেন, প্রবাসীরা শুধু মাঠের আন্দোলনেই নয়, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করেছেন। জীবন ও জীবিকার ঝুঁকি উপেক্ষা করে দেশের স্বার্থে তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশ, দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তাদের সহযোগিতামূলক মনোভাব প্রমাণ করে দেশ ও প্রবাসে থাকা সবাই একই পরিবারের সদস্য।
সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী আমির হোসেন, মহানগর বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক রুবেল বকস, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাপ্পু দত্ত, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্ল্যোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, যুবদল নেতা হানিফ আহমদ ও ইমরান হোসাইন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামী এবং জৈন্তাপুর উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রাজ।
সিলেট জেলা যুবদলের সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম সোয়েব আহমদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসাইন জামিল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ফুল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এলাইছ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক প্রদীপ পাল, মহানগর যুবদলের সহ আইনবিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, শামীম আহমদ, রানা হাসান, শোয়েব খান, রাশেদ শিকদার, আরমান শেখ, রাজিব হোসাইন শাহিদ, রুবেল আহমদ, শাহজাহান আহমদ, আকবর হোসেন রাসেল, মকবুল চৌধুরী, আমিনুর রশিদ, সেলিম আহমদ, শহিদ আহমদ, জুবায়ের আহমদ, মনু মিয়া, তাজ উদ্দিন, জামাল আহমদ, দেলোয়ার হোসেন, জাকির খান, মুজাহিদ আহমদ, আকবর আলী, সালাহ উদ্দিন, রাজু আহমদ, তোফায়েল আহমদ, বাবুল আহমদ, আমিন ও শামীম মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংবর্ধিত ব্যক্তিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।