সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানের ডেগ সিলগালা

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, মাজার প্রাঙ্গণে ভক্তদের দান সংগ্রহের জন্য ব্যবহৃত তিনটি বড় ডেগ বা পাত্র প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়। এর পরিবর্তে মাজারের মূল প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী দানবাক্স বসানো হয়েছে। এর মধ্যে একটি বড় প্রধান দানবাক্স এবং মাজার এলাকার বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে।

দানবাক্সগুলোর নিরাপত্তা ও অর্থ ব্যবস্থাপনার সুষ্ঠু তদারকির জন্য মাজার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এখন থেকে সরকারি এই ব্যবস্থার মাধ্যমেই মাজারের দান সংগৃহীত ও সংরক্ষিত হবে।

মাজার সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বড় ডেগগুলোতে ভক্তরা নগদ অর্থ দান করে আসতেন। প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে মাজারের দান সংগ্রহে একটি প্রাতিষ্ঠানিক ও তদারকি মূলক কাঠামো তৈরি হলো।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস