বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা

বাংলাদেশি যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় নিখোঁজ এক বাংলাদেশি যুবককে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার রেশ ধরে স্থানীয়দের হাতে আটক এক ভারতীয় কৃষককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। হস্তান্তরকৃত কৃষকের নাম রঞ্জিত দাস (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর থেকে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার আহমদ আলীর ছেলে ডিপজল (২৬) নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, ডিপজল ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় নিখোঁজ যুবকের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেট সংলগ্ন শূন্যরেখায় রঞ্জিত দাস নামে এক ভারতীয় কৃষককে দেখতে পান নিখোঁজ ডিপজলের ক্ষুব্ধ স্বজনেরা। তারা ওই কৃষককে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। এতে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে রঞ্জিত দাসকে নিজেদের হেফাজতে নেয় এবং পরে আলোচনার মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিপজল নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা দাবি করেছিলেন বিএসএফ গুলি চালিয়েছে। তবে বিএসএফ পরে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে। নিখোঁজ যুবকের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ভারতীয় এক নাগরিককে এপাশে নিয়ে এসেছিল, পরে বিজিবির সহায়তায় তাকে ফেরত দেওয়া হয়েছে।

তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ যুবকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়ে পরিবার বা অন্য কেউ এখন পর্যন্ত আইনিভাবে কোনো অভিযোগ করেননি। আমরা বিষয়টি স্থানীয়ভাবে জানার পর বিএসএফের সাথে যোগাযোগ করেছি। বিএসএফ জানিয়েছে তারা কোনো বাংলাদেশিকে পায়নি এবং সীমান্ত এলাকায় কোনো গুলি বর্ষণের ঘটনাও ঘটেনি।

সীমান্তে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। বিজিবি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী