মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কলকলিয়া ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলকলিয়া ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ‘কলকলিয়া ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ২টায় হাজি রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এবং শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও উদ্যোক্তা বাতির আহমদ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শেলিনা বেগম, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাহিদ হোসেন, খাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী রানী তালুকদার, ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাপ্পী দে, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমদ, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম সরকার, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান উজ্জ্বল এবং শাহ পরান মডেল হাইস্কুলের শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী করতে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ রফিক মিয়াসহ প্রায় ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষাবিদরা শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী