মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বিশেষ অভিযানে ৪ মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৪ জুন) দিবাগত রাতে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ বিন আমিন ও এএসআই (নিরস্ত্র) ভানু লাল রায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে গত ১৩ জুনের একটি নিয়মিত মামলার (এফআইআর নং-১৪, জি আর নং-১০১, ধারা- ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) এজাহারনামীয় আসামি মোঃ লুকু মিয়াকে (২৭) উপজেলার পাটলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লুকু মিয়া ২নং পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের আসকর আলীর ছেলে।


এদিকে থানার অপর একটি সফল অভিযানে জগন্নাথপুর পৌরসভা এলাকা থেকে নন-জিআর (নং-১০/২৬) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— উপজেলার ভরতপুর (ভরত ছিক্কা) গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে মোঃ আব্দুন নুর (৩৫), মৃত আব্দুস সালামের ছেলে সাহাদ মিয়া (৩৬) এবং মৃত আনোয়ার হোসেনের ছেলে সৈয়দ মোঃ আব্দুল কাইয়ুম ওরফে মঘাই (৩১)।


জগন্নাথপুর থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এবং এলাকার সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ঝটিকা ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, "গ্রেফতারকৃত সকল আসামিকে আইনগত বিধি মোতাবেক আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী