সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রাস্তার পাশে আধুনিক ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।


রোববার (১৪ই জুন) সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক বলেন, নগর উন্নয়নের অংশ হিসেবে আমরা বিভিন্ন এলাকায় সড়ক ২৫ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের মূল্যবান ভূমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সহযোগিতার ফলে সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়ন তখনই টেকসই হয়, যখন স্থানীয় জনগণ সেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হন। সাদারপাড়াবাসী যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব দেখিয়েছেন, তা অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।


সড়ক ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে এবং একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী আহমেদ রহমান, দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোগ্রাফার তারেক চৌধুরী রাহেলসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস