রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ ভারতের উদ্দেশে আলাল - পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি নিচ্ছে সিসিক নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি - গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে চিকিৎসা খাতে নতুন দিগন্ত: জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু চুনারুঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার জমকালো উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে শিক্ষায় মেগা চমক: সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন ঘোষণা এমপি মিলনের

ছাতকের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের আমূল বদলে যাওয়া এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১১টায় সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও জমকালো সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও একাডেমিক মানোন্নয়নে সাড়ে ৩ কোটিরও বেশি টাকার এক বিশাল মেগা উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ এই অঞ্চলের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও সুনামধন্য প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সাথে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এলাকার মানুষের লালিত স্বপ্ন পূরণ হবে এবং তিনি এই বিদ্যাপীঠের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যতেও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

শিক্ষার পরিবেশ ও কাঠামোগত উন্নয়নে প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি তাঁর বক্তব্যে ফার্নিচারসহ একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের জন্য ৩ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্প ঘোষণা করেন।

এর পাশাপাশি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণে একটি সুসজ্জিত কমন রুম নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি স্কুল ও কলেজের মাঠ পাকাকরণের জন্য ৫ লাখ টাকা, শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী ক্রয়ের জন্য ১ লাখ টাকা এবং বিজ্ঞানাগার বা ল্যাবরেটরির আধুনিকায়নে আরও ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিলে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুয়েব মিয়া তালুকদার শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে বেগবান করতে সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাসান আহমদের চমৎকার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, বিশিষ্ট রাজনীতিবিদ সামছুর রহমান বাবুল, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, কয়েছ আহমদ, মিছবা উজ জামান শিলু, ছাত্র অভিভাবক ও সাবেক মেম্বার আব্দুর রহিম এবং আলা উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ও দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখে মাহিমা মারজাবিন নুরা ও সোনালী দাস শ্রেয়া।

আধ্যাত্মিক আবহ ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী আরিফা আক্তার Lিজা এবং গীতা পাঠ করে রাজদ্বীপ দাস। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁর উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করা হয়।

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নাসির উদ্দিন ভুঁইয়া, মো. রকিব উল্লাহ, মো. এনামুল হক, আবুল হোসেন, নির্মলেন্দু দস্তিদার, মোয়াজ্জেম হোসেন, রাজ উদ্দিন, শহীদুল ইসলাম, আইয়ুব আলী, জহিরুল ইসলাম, আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এলাকার আইনজীবী কবির উদ্দিন সাজু, কামাল উদ্দিন, আব্দুস সালাম নোমান, মুক্তার মিয়া তালুকদার, তফজ্জুল হক, সাজ্জাদুর রহমান, রিপন আহমদ, হাবিবুর রহমান, শাহিন মিয়া তালুকদার, ছায়াদ মিয়া, সিরাজ মিয়া, রফিকুল ইসলাম ভুট্টু ও গিয়াস উদ্দিন সহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

এই সম্পর্কিত আরো

বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’

ভারতের উদ্দেশে আলাল পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি নিচ্ছে সিসিক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক

কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে

মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে চিকিৎসা খাতে নতুন দিগন্ত: জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু

চুনারুঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার জমকালো উদ্বোধন