বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত
advertisement
সিলেট বিভাগ

পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন: মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ

সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার রশিদপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট সংগঠনের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে আব্দুল মুমিন মামুনকে সভাপতি, সাহিদুল ইসলাম সাহিদকে সাধারণ সম্পাদক ও আব্দুল আহাদকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ মো. আজাদ ৪১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য নাজিম উদ্দিন রাহিন মেম্বার।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম সাহিদ, আব্দুস ছালাম, বাবুল কান্তি দাশ মেঘল, আসাদুজ্জামান নূর আসাদ, শেখ ফজর রহমান মেম্বার, আশিক আলী মেম্বার, শামীম আহমদ মেম্বার, আমির আলী, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, তানিমুল ইসলাম তামিম, হোসাইন আহমদ প্রবেল, খলিলুর রহমান ও আমিম আহমদ।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এলাকার সামাজিক উন্নয়ন ও কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত

আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত