বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত
advertisement
সিলেট বিভাগ

৪ থানার 'মোস্ট ওয়ান্টেড' রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সিলেটের বিশ্বনাথে হত্যা, ডাকাতি ও পুলিশে হামলার ঘটনাসহ ১৩টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোশাহিদ ওরফে রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোশাহিদ ওরফে রাজু বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, মোশাহিদ ওরফে রাজু এলাকার একজন পেশাদার ও কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) ও দিরাই থানাসহ সিলেটের বিশ্বনাথ থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, ডাকাতি, চোরাই মালামাল নিজেদের হেফাজতে রাখা, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ।

পুলিশ আরও জানায়, রাজুর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বিশ্বনাথ থানার একটি হত্যা মামলা এবং ছাতক ও বিশ্বনাথ থানার দুটি ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরপর থেকেই সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতকের জাউয়া বাজার এলাকায় ছদ্মবেশে অভিযান চালিয়ে এই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ রোববার (১৪ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত

আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত