সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
advertisement
সিলেট বিভাগ

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুলাউড়ায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

ভারত কর্তৃক সীমান্তে মানুষ হত্যা এবং পুশইন বন্ধের দাবিতে কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য কুলাউড়া উপজেলা শাখা। 

১২ জুন (শুক্রবার) বিকেলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজারে এই কর্মসূচি পালিত হয়।

​বাদ আসর আমতলা বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা সীমান্তে অব্যাহত প্রাণহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সীমান্তে হত্যা ও পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

​কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম। 

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম, সহ-সভাপতি শরীফ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের কলেজ সম্পাদক তিহান তালুকদার, ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী এবং কুলাউড়া উপজেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান।

এছাড়াও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করেন।

▐ এই সম্পর্কিত আরো

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ