বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায় আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

কুলাউড়া বনবিভাগের আয়োজনে শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, সাংবাদিক মো. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান, সাংবাদিক  ময়নুল হক পবন, নাজমুল বারী সোহেল,  মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, যুবদল নেতা রাহেল মিয়া প্রমুখ।

কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ বলেন, সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ায় পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। কুলাউড়ার সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপকারভোগীদের মধ্যে আগামী দুই মাসে পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ করা হবে।

এই সম্পর্কিত আরো

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা