বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায় আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা
advertisement
সিলেট বিভাগ

চট্রগ্রামে হত্যাচেষ্ঠা মামলার তিন আসামি সিলেট থেকে আটক

চট্টগ্রামের খাতুনগঞ্জে শশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার তিন আসামিকে সিলেট থেকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, শুক্রবার (১২ জুন) রাতে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা ফুডপার্ক এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের সঙ্গে তার ভায়রা ভাই ও শ্যালিকাদের মধ্যে শশুরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ৮ জুন সন্ধ্যায় ওই বিরোধের জেরে অভিযুক্তরা অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় বাদীর বোন জামাই মোঃ শওকত আলী (৪০), বোন শিরিন আক্তার (২৮) এবং দোকানের কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

র‌্যাব বলছে, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় দোকানের এক কর্মচারী মোঃ জাহেদ (২২) কে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‌্যাব জানায়, আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার শফিক আহমেদের ছেলে মোঃ রনি (৩৫), বন্দর থানার বন্দরটিলা এলাকার মৃত হাসমত খানের ছেলে মোঃ ফারুক খান (৫২), এবং কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মৃত আব্দুস শুক্করের মেয়ে রুমা আক্তার (৩৫)।

এই সম্পর্কিত আরো

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা