মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বুরুঙ্গা ইউপি পূজা উদ্‌যাপন পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিলেটের ওসমানীনগরের উপজেলার  বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে পশ্চিম বুরুঙ্গায় সঞ্জিত পালের বাড়িতে বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্জিত পালের সভাপতিত্বে এবং সাংবাদিক সুবল চন্দ্র দাস ও সুমন আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শংকর সেন, গণসংযোগ সম্পাদক নেপুর গুণ, সহ-পূজা সম্পাদক রবিন দেব (পিংকু) এবং কার্যকরী কমিটির সিনিয়র সদস্য বিষ্ণুপদ দাস।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন আচার্য। পরে বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য বিভু ভূষণ দেব, প্রাণেশ চন্দ্র দে (শিক্ষক), মানিক লাল দেব, সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সদস্য দীপঙ্কর দেব শিবু, শশী মোহন সরকার, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিধিরঞ্জন দেবনাথ, সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার দাস, সুরঞ্জিত ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অশোক কুমার দেব, পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিজিত দেবসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন দীপু গুণ, রতন আচার্য, স্বপন দেব, উজ্জ্বল কর, রিংকু আচার্য, পবিত্র মালাকার, পিরন মালাকার, রতন বিশ্বাস, অরুণ সরকার, রঞ্জিত সরকার, লিটন কর, শ্যামল পাল, নিবারণ নম, পরিমল মালাকার, প্রমোদ মালাকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে সঞ্জিত পালকে সভাপতি, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, রতন আচার্যকে সাংগঠনিক সম্পাদক এবং স্বপন দেবকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, সঞ্জিত পাল ও সাংবাদিক সুবল চন্দ্র দাসের নেতৃত্বে বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে বুরুঙ্গা ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী