মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু

কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

জানা যায় নিজ চাউরা পশ্চিম গ্রামের আলী আহমদের ছেলে সুহেল আহমদের ৪ বছরের শিশু কন্যা আনিসা বেগম ও তার ভাগ্নী ৫ বছরের শিশু ফারিয়া বেগম শুক্রবার সাড়ে ১২টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। একপর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খুজাখুজি করে না পেয়ে বসত বাড়ির পুকুরে তল্লাশী করে তাদের লাশ উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে দুই শিশুর লাশ থানায় নিয়ে আসা হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে ঐ দুই শিশুর লাশ হস্তান্তর করে পুলিশ।

স্থানীয়রা জানান ৫ বছরের শিশু ফারিয়া বেগমের বাবার বাড়ি পাশর্^বর্তী বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামে। সে ঐ গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। পুকুরের পানিতে ডুবে শিশু ফারিয়া ও আনিসার এমন অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী