মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামির দায় স্বীকার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল(৩৯) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ঘটনার দায় স্বীকার করেছে।

গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-পরিত্যক্তা এক শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুষ্কৃতিকারী কৌশলে ঘরের দরজার সিটকানি খুলে মুখোশ পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করে। তারা ভুক্তভোগী নারীকে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের মধ্যে দুইজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অপর একজন দুষ্কৃতিকারী ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের এক পর্যায়ে ঢাকা জেলার সাভার উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে ফেরদৌস নামে এক আসামিকে এবং মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে জয়নাল ওরফে কন্নাল নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,  গ্রেফতারকৃত আসামি ফেরদৌসের বিরুদ্ধে চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

মামলার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।ইমন দেব চৌধুরী, মৌলভীবাজার।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী