মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত অন্তত ২৫

বিয়ানীবাজারে মসজিদের ফান্ড ও কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের নারী ও বয়োজ্যেষ্ঠসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চান্দলা জামে মসজিদের ফান্ড ও নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুম্মার নামাজের পর বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

​সংঘর্ষে গুরুতর আহত প্রথম পক্ষের বাবুল হোসেন (৫৫), রফিক উদ্দিন (৫৩) এবং দ্বিতীয় পক্ষের আজমল আলী (৯৮) সহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​প্রথম পক্ষের আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মানিক (৮৫), নিজাম উদ্দিন (৪০), সেলিম উদ্দিন (৪৯), জয়ন উদ্দিন (৩৫), সুহেল আহমদ (১৫), আনোয়ার হোসেন দুলাল (২৫), মজির উদ্দিন (৬৮), আকবর আলী (৬০) ও শামীমা আক্তার (৩০) সহ প্রায় ৫-৭ জন।

​অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতদের মধ্যে রয়েছেন—নুরুজ্জামান (৫০), বশির উদ্দিন (৭০), আব্দুল মানিক (৬০), স্বপন আহম্মদ (৪০), সামী আহমেদ (২২), ফখরুজ্জামান (৪৭), আব্দুল আহাদ (৪৩), আব্দুস সমিক (৩৮), ইসলাম উদ্দিন (৪২), নুর উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২৫) ও রাজিয়া বেগম (৩৫) সহ ৩-৪ জন।

​ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মসজিদের কমিটি নিয়ে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয় পক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী