বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও নিম্নমানের কাজের লিখিত অভিযোগ উঠেছে। টিআর ও কাবিখা প্রকল্পের আওতাধীন গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের বরাদ্দ নয়ছয় করার অভিযোগে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এই অভিযোগ দাখিল করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেহেলী ইউনিয়নের রাজাঁপুর গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস বাদি হয়ে বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য মানিক লাল দাসের বিরুদ্ধে এই লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগপত্রে তিনটি পৃথক গ্রামীণ রাস্তার কাজে ব্যাপক অনিয়মের বিবরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— রাজাঁপুর কালী মন্দির থেকে সজলের পুকুরপাড় পর্যন্ত রাস্তা নির্মাণে ১ লাখ ৪০ হাজার টাকা, সিনামারা গ্রামের একটি সড়কে মাটি ভরাটে ১ লাখ ৮০ হাজার টাকা এবং অনিতের বাড়ি থেকে সুদীপ্ত তালুকদারের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের ৫ টন চালের (আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা) বরাদ্দ। অভিযোগকারীর দাবি, এসব প্রকল্পের জন্য বড় অঙ্কের অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও মাঠপর্যায়ে নামমাত্র কাজ করে সিংহভাগ টাকাই আত্মসাৎ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে এসব প্রকল্পের সরকারি মেয়াদ শেষ হলেও গ্রামীণ রাস্তাগুলোর কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। বর্তমান বর্ষা মৌসুম শুরু হওয়ায় অসমাপ্ত ও অত্যন্ত নিম্নমানের কাজের কারণে কাদা-পানিতে একাকার হয়ে স্থানীয় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য মানিক লাল দাস তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, "গ্রামবাসীর সাথে আলোচনা ও মতামত নিয়েই প্রায় দুই মাস আগে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করেছি। এতদিন এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। মূলত, সম্প্রতি হাওরের ফসলহানি সহায়তার জন্য আমার ওয়ার্ডে মাত্র ৮৮ জনের নাম বরাদ্দ আসায় অনেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ক্ষোভ থেকে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলছেন।"

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম জানান, ‘লিখিত অভিযোগটি এখনো আমার দপ্তরে এসে পৌঁছায়নি বা আমি দেখিনি। অভিযোগটি হাতে পেলে বিস্তারিত খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সম্পর্কিত আরো

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়