বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ‘সচেতন কুরবাননগর ইউনিয়নবাসী’র ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ কৃষকদের বঞ্চিত করে ত্রাণ এবং কৃষি পুনর্বাসন কার্ড বিতরণে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। এছাড়া বর্তমান ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে স্থানীয়দের নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা বর্তমান প্রশ্নবিদ্ধ তালিকা অবিলম্বে বাতিল করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। একই সাথে ত্রাণ বিতরণে ওজনে কম দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি উত্থাপন করেন। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ছাত্রনেতা ও সমাজকর্মী এম এ বারি সিদ্দিকীর সঞ্চালনা ও বক্তব্যে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— মাওলানা মাসুক, শাহিনুর রহমান শাহিন, কবি মাজহারুল ইসলাম, ওবায়দুল হক, সুহেল আহমদ, নূর আলম, পরান, মামুন, শফিকুল ইসলাম ও সালমান প্রমুখ। এ সময় কুরবাননগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক সচেতন নাগরিক ও ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়