বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়
advertisement
সিলেট বিভাগ

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি বিশ্বনাথের ফয়সল

উন্নত জীবনের স্বপ্নে প্রবাসে গিয়ে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে দুঃসহ জীবন কাটাচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ ফয়সল আহমদ। মুক্তিপণের দাবিতে পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা আদায় করলেও তাকে মুক্তি দেয়নি চক্রটি। বরং অমানবিক নির্যাতন চালিয়ে আরও অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ফয়সলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মদরিস আলীর ছেলে ফয়সল আহমদ এসএসসি পাসের পর বিশ্বনাথ ডিগ্রি কলেজে ভর্তি হলেও প্রবাসে যাওয়ার স্বপ্নে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ২০২৩ সালে জীবিকার সন্ধানে তিনি লিবিয়ায় পাড়ি জমান। সেখানে কিছুদিন কাজ করার পর উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন।

এ সময় নবীগঞ্জের এরশাদ আলী নামের এক দালালের মাধ্যমে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হন ফয়সল। যাত্রাপথে তিনি লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে মানবপাচারকারী চক্র তাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে জিম্মি করে। এরপর থেকেই পরিবারের কাছে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, টাকা আদায়ের জন্য চক্রটি নিয়মিত ভিডিও কলে ফয়সলের ওপর চালানো নির্যাতনের দৃশ্য দেখিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছে।

ফয়সলের মা মিনারা বেগম বলেন, প্রথমে তার ছেলেকে দেখিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অনেক অনুরোধের পর ৬ লাখ টাকার বিনিময়ে ফয়সলকে মুক্তি দেওয়ার আশ্বাস দেয় চক্রটি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পরিবারের শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে দালালের দেওয়া দেশের একটি বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। কিন্তু টাকা পাওয়ার পরও ফয়সলকে মুক্তি দেওয়া হয়নি। বরং তার ওপর নির্যাতন আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মিনারা বেগম বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন শুধু ছেলেটাকে জীবিত ফিরে পেতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমার সন্তানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজ আরব খান বলেন, ফয়সলকে উদ্ধারের আশায় পরিবার বাড়িঘর বিক্রি করে মুক্তিপণের টাকা দিয়েছে। তারপরও মানবপাচারকারী চক্র তাকে মুক্তি দেয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ফয়সলের পরিবারকে থানায় ডেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। যে বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেটির সূত্র ধরে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে ফয়সলের স্বজনরা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি জোর দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়