শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ লক্ষ টাকায় রফদফার অভিযোগ - নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
advertisement
সিলেট বিভাগ

‎জামালগঞ্জে খানাখন্দ সড়কে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশা উল্টে মো. রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

‎সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী ওই গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন রজব আলী। পথে ছোট ঘাগটিয়া গ্রামের একটি খানাখন্দে ভরা সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

‎দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজব আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

‎জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল বাতেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রজব আলীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

‎জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পঙ্কজ ঘোষ বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

লক্ষ টাকায় রফদফার অভিযোগ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু

রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ