সোমবার, ০৮ জুন ২০২৬
সোমবার, ০৮ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ৩৫টি মসজিদে মুর্দা গোসলের মশারি বিতরণ সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু বদলে গেল দুই উপজেলার সীমান্ত অঞ্চলের যোগাযোগ: সোনাই নদীতে ‘স্বপ্নের অগ্রযাত্রা’ ‘নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ’ গঠন, রাজু আহ্বায়ক ও স্বপন সদস্য সচিব জৈন্তাপুরে প্রশাসনের যৌথ টাস্কফোর্স: প্রায় ৫ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ মেলাক্কায় প্রবাসীদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী: বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জামালগঞ্জে ছাগল পালন করে স্বাবলম্বী নার্গিস, স্বপ্ন দেখাচ্ছেন অন্যদের বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রে বড় ধর্মঘটের আশঙ্কা সুনামগঞ্জ সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশি ধনকুবের
advertisement
সিলেট বিভাগ

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ৩৫টি মসজিদে মুর্দা গোসলের মশারি বিতরণ

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ এলাকার ৩৫টি মসজিদে মুর্দা গোসলের জন্য প্রয়োজনীয় মশারি (কাফন ব্যবহারের প্রস্তুতিসামগ্রী) বিতরণ করেছে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ।

রোববার (৭ জুন) বিকেলে আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হাফিজ তারেক হোসাইন। পরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুহাইমিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাষক জাকারিয়া টিপু, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, আহমদপুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আব্দুল মান্নান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, প্রবাসী সমাজসেবী মারুফ রফিক মুন্না, খন্দকার ইমন, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী ও সুহেল আহমদ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত ও পাঠাগার সম্পাদক তুহেল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল বাছিত ও কামরান হোসাইন, শিক্ষা সম্পাদক জামিল হোসনে নাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিমুল, সহ-পাঠাগার সম্পাদক মিফতাহ উদ্দিন এবং সদস্য সিপলু আহমদ, আব্দুর রহিম, মুস্তাফিজুর রহমান, জুম্মান আহমদ, আব্দুল হাফিজ, মুতাসিম বিল্লাহ মাহি ও জামিল আহমদ।


বক্তারা বলেন, মুসলিম মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং দাফন-সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।


অনুষ্ঠানের শেষে জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস ও পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এই সম্পর্কিত আরো

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ৩৫টি মসজিদে মুর্দা গোসলের মশারি বিতরণ

সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু

বদলে গেল দুই উপজেলার সীমান্ত অঞ্চলের যোগাযোগ: সোনাই নদীতে ‘স্বপ্নের অগ্রযাত্রা’

‘নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ’ গঠন, রাজু আহ্বায়ক ও স্বপন সদস্য সচিব

জৈন্তাপুরে প্রশাসনের যৌথ টাস্কফোর্স: প্রায় ৫ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

মেলাক্কায় প্রবাসীদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী: বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

জামালগঞ্জে ছাগল পালন করে স্বাবলম্বী নার্গিস, স্বপ্ন দেখাচ্ছেন অন্যদের

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রে বড় ধর্মঘটের আশঙ্কা

সুনামগঞ্জ সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশি ধনকুবের