শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

‘নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ’ গঠন, রাজু আহ্বায়ক ও স্বপন সদস্য সচিব

ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সাইফুর রহমান সাহেদের স্মরণে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। শোকসভা শেষে পৌর শহরের ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ‘ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ’ নামে ১৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হাসানের সভাপতিত্বে এবং সাইদুল হক মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন মরহুম সাহেদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন।


সভায় উপস্থিত ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ‘ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ’-এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজুকে আহ্বায়ক, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন সদস্য সচিব করে কমিটি গঠন কনা হয়।

শোকসভায় বক্তারা ছাতক পৌর শহরের বর্তমান ট্রাফিক ও যাতায়াত ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দুর্ঘটনা এড়াতে এবং শহরকে নিরাপদ করতে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও সিদ্ধান্ত তুলে ধরেন:

‘ছাতক পৌর শহরে যত্রতত্র চলাচলকারী অটো ও টমটমকে অনতিবিলম্বে একটি সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে। চালকদের লাইসেন্স ও গতির ওপর নিয়ন্ত্রণ জরুরি। এছাড়া সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটগুলো অপসারণ করে পৌরসভার নির্ধারিত স্থানে স্থানান্তর করতে হবে।’

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— হাজী আরিছ আলী, সাবেক কমিশনার নওশাদ মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যবসায়ী শরীফ হোসেন সুরুজ, শংকর কুমার দাস, হাজী আবুল মিয়া, হাজী আব্দুস ছাত্তার, হাজী লুলু মিয়া, মহন দাস, হাজী হাতেম আলী লিটন, নেছার আহমদ, হাজী রুমেন মিয়া, কামাল মিয়া, সমছু মিয়া, সোহেল মাহমুদ, ক্রীড়া সংগঠক ফয়েজ আহমদ এবং রুমন আহমদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকসভা শেষে মরহুম সাইফুর রহমান সাহেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু