সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

দেওয়ান বাজার ইউনিয়ন ফুটবল লীগের চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে দেওয়ান বাজার ইউনিয়ন ওয়ার্ড ফুটবল চ্যাম্পিয়ন লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । 

শুক্রবার (৫ জুন) বিকেলে দেওয়ান বাজার সবুজ দল এফসির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় ১নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অমীমাংসিত থাকলে ট্রাইব্রেকারে ১নং ওয়ার্ডকে পরাজিত করে ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৮নং ওয়ার্ড ফুটবল দল তৃতীয় স্থান লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়ান বাজার সবুজ দল এফসির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ সভাপতিত্ব করেন এবং সিলেট জেলা ধারাভাষ্যকার সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নুর অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। তিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন  বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম. শামীম, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনাম আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, দেওয়ান বাজার সবুজ দল এফসির উপদেষ্টা 

রোটারিয়ান সাহিদুল হক সোহেল,  আছলাম খান, তোফায়েল আহমদ সুহেল, মহসিন আলী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বাবরু মিয়া মেম্বার, খন্দকার আব্দুর রকিব মেম্বার, আশিকুর রহমান মেম্বার, ক্রীড়ানুরাগী এস আলম, আব্দুল জলিল বেলাল, মুক্তার আলী, মান্না চৌধুরী, মকবুল মিয়া, আব্দুল জলিল, আব্দুল আহাদ, ক্লাবের অর্থ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, কর্মকর্তাদের মধ্যে জামান আহমদ, নাজিম আহমদ, সিরাজ মিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা, রানারআপ দলের জন্য ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলের জন্য ট্রফিসহ নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ দেশ-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ