সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে মেয়েকে ‘উত্ত্যক্ত করায়’ প্রতিবেশীর ঘুষিতে যুবকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে।

নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ