শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে আমগাছে ঝুলছিল যুবকের মরদেহ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বসতভিটার একটি আমগাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমান উদ্দিন সেলিম (৪৪) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে আমান উদ্দিন সেলিম নিজ বসতভিটার একটি আমগাছে উঠে নিজের পরিহিত লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মরদেহটি নিচে নামায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তবে তিনি ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম বলেন, ‘শেখপুর গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু