শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে পুশইন ঠেকাতে এবার সকর্ত বিজিবি

সিলেটের সীমান্তজুড়ে বাংলাদেশ বর্ডারগার্ড ব্যাটালিয়ন-বিজিবি'র টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভারতের পুশইন ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সেইসঙ্গে সীমান্ত জনপদের মানুষকেও এব্যাপারে সতর্ক থাকতে মাইকিং চলছে। শুক্রবার (৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে তাদের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ভারতে পুশব্যাক করে বিজিবি। এই পরিস্থিতিতে ভারত থেকে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেটের সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সতর্কতামূলক মাইকিং, টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করে।

মাইকিংয়ের সীমান্তবর্তী এলাকারবাসীকে সতর্ক করে বিজিবি জানায়, 'বিশেষ সতর্ক বার্তা। অনুগ্রহপূর্বক কেউ সীমান্ত অতিক্রম করবেন না। ভারত সরকার বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশইন করার চেষ্টা করতেছে। তাই বিজিবি সীমান্তের জনসাধারণ ও বিজিবির সমন্বয়ে পুশইন প্রতিরোধে প্রস্তুত আছি। পুশইনের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।'

এ ব্যাপারে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে আমরা প্রস্তুত আছি। আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে। যেহেতু সীমান্ত এলাকা অনেক বড় তাই পুশইন ঠেকাতে আমরা স্থানীয় জনসাধারণের সাহায্য নিচ্ছি। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহবান জানাচ্ছি । অবৈধ পুশইনসহ মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু