সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালায়। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়।

শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, মূল আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ