বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর মজুদের দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি খাতে খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ার জ্বালানি নিরাপত্তায় চাই সরকারি-বেসরকারি অংশীদারি সিলেটে বাবা, মা ও মেয়ে খুন গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ বসুন্ধরা শুভসংঘের

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত ২৮ মে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার বোরহানাবাদে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ঈদুল আযহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পরিবার রয়েছে, যারা বিভিন্ন কারণে কোরবানির মাংস পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণ কার্যক্রমে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএসের মহাসচিব নাজমুল হোসাইন, শুভসংঘের কার্যকরী পরিষদের সদস্য মাহবুব রহমান ইয়ামিম, রেদওয়ান আহমদ ছামীসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোরবানির শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনাকে ধারণ করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ভাগাভাগি করা যায়।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর মজুদের দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা

জ্বালানি খাতে খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ার

জ্বালানি নিরাপত্তায় চাই সরকারি-বেসরকারি অংশীদারি

সিলেটে বাবা, মা ও মেয়ে খুন

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার