শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্টাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) বিকাল ৪টায় কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা হাজী জসিম উদ্দিন, আলমাছ উদ্দিন চৌধুরী, আব্দুর রহমান, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএনপি নেতা জাকারিয়া আহমদ, ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা বেলাল আহমদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, কানাইঘাট পৌর বিএনপির প্রধান উপদেষ্টা আবু শহিদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাহাজাহান আহমদ, জাকারিয়া সিদ্দিকী লিটন, আব্দুর রব, ইসলাম উদ্দিন, বশির আহমদ, তোতা মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমীন, সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌর জাসাসের সহ-সভাপতি ডালিম আহমদ, ছাত্রদল নেতা সিয়াম আহমদ ফাহিম, সেলিম উদ্দিন প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর্দশে অনুপ্রাণীত হয়ে কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া বিএনপিতে আনুষ্টানিক ভাবে যোগদান করেন।

দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউসে ভোর রাতে কিছু বিপতগামী সেনা সদস্যেদের হাতে শাহাদাৎ বরণ করেছিলেন। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যু হলেও বাংলাদেশের মানুষের কাছে তিনি অমর হয়ে রয়েছেন। তার হাতেগড়া দল বিএনপি দেশের সকল দুর্যোগ মুর্হতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সহ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের মানুষ বার বার বিএনপিকে এদেশের ক্ষমতায় বসিয়েছে। কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করতে পারবে না বলে আলোচনা সভায় বক্তারা বলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও তার সহধর্মীনি খালেদা জিয়া এবং পুত্র আরাফাত রহমান খোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের