শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই নির্দেশ সবার আগে বাংলাদেশ

এমপি এম এ মালেক বলেছেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই নির্দেশ সবার আগে বাংলাদেশ। আমরা শহিদ জিয়ার সৈনিক। আমাদের বুকে গত ১৭ বছরের রক্তের দাগ মেটেনি। আমরা কারোও প্রতি হিংসা বিদ্বেষ রাখিনা। কিন্তু বিএনপির পরিচয় দিয়ে যদি ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী পার্টির বদনাম ও অপপ্রচার করে তবে কোন ছাড় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ৩ মাসের সফলতা দেখে কিছু গুপ্ত বাহিনী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ জনগণ ও কর্মী সমর্থকদের এ বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছি।

২৯ মে (শুক্রবার) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার এম এস সি পার্টি সেন্টারে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট ৩ আসনের এমপি এম এ মালিক।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি তসলিম আহমদ নেহারের সভাপতিত্বে ও যুগ্ম- সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কাদির জিলা, রুহুল আমীন, এস এম সাব্বীর চৌধুরী জাকির, এহসান শাহেদ, শহিদ আহমেদ চৌধুরী জুলহান সহ উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের