মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী
advertisement
সিলেট বিভাগ

বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নিজের কাঙ্খিত উন্নয়ন পান- তাহসিনা রুশদীর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।

পবিত্র ঈদ উল আযহার দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথে রামধানাস্থ বাসভবনে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেনবিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফখর উদ্দিন চেযারম্যার, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিশ^নাথ পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহবায়ক নূর আলী, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফয়েজ আহমদ, যুগ্ম-আহবায়ক ইসলাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির, যুগ্ম-আহবায়ক শাহজাহান আলী, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল আমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-আহবায়ক রাসেল আলী, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ।

নেতাকর্মীদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্ন ভোজে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারের পবিত্র ঈদুল আযহা যাতে করে সাধারণ মানুষ ঢাকা থেকে নিজ নিজ গ্রামে সহজে পৌঁছাতে পারে সেজন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর-উপদপ্তর নিষ্ঠার সাথে কাজ করেছেন। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও শান্তিময় পরিবেশে ঈদ করতে পারে সে কারণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল।

তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের এলাকা সাধারণ মানুষ অত্যন্ত সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করেছে, বিশেষ করে ঈদের দিনে কোরবানি পশুর সকল বর্জ্য ইতিমধ্যে বিশ্বনাথ পৌর সভার পক্ষ থেকে অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি এবং বিএনপির নেতাকর্মীরা স্বপ্রণোদিতভাবে এই কাজে সার্বিক সহযোগিতা করেছে।

এমপি আরও বলেন, উন্নয়নই বিএনপির প্রধান অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিজের কাঙ্খিত উন্নয়ন পান। আর মানুষের জীবনমানের পরিবর্তনই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই ওই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী