রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ১৮ বছর পর আদালতের রায়ে পৈত্রিক ভূমি দখলমুক্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৮ বছরের দেওয়ানি মামলার রায় বাস্তবায়নের অংশ হিসেবে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পৈত্রিক ভূমি দখলমুক্ত করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে উপজেলার কলাবাড়ী গ্রামের মরহুম মান উল্ল্যা ও সাদ উল্লাহ পক্ষ মরহুম মোনতাজ আলী গংদের বিরুদ্ধে দখল বুঝে পাওয়ার জন্য আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় প্রদান করেন এবং সেই রায়ের বাস্তবায়ন হিসেবে অবশেষে ১৮ বছর পর পৈত্রিক ক্রয়কৃত ভূমি উদ্ধার সম্ভব হলো।

সোমবার (১১ মে) দুপুর ১২টা থেকে সিলেট জেলা দায়রা জজ আদালতের নাজির খায়রুল ইসলাম, কমিশনার কৃষ্ণ বাবু, জেলা পুলিশ ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দখলকৃত ভূমিতে থাকা গাছপালা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে রেকর্ডীয় উত্তরাধিকারী পক্ষের অনুকূলে পাকা পিলার স্থাপন করে ভূমি হস্তান্তর ও দখল বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে রেকর্ডীয় ভূমি মালিক পক্ষের প্রতিনিধি জয়নুল আবেদীন বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় এলাকায় আদালতের রায় বাস্তবায়ন ও আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন